H. P. Lovecraft - Shreshta Baroti ...
Howard Phillips Lovecraft
Completo
•
9789354344787
11 horas 45 minutos
Algunos artículos contienen enlaces de afiliados (marcados con un asterisco *). Si hace clic en estos enlaces y compra productos, recibiremos una pequeña comisión sin coste adicional para usted. Su apoyo ayuda a mantener este sitio en funcionamiento y a seguir creando contenidos útiles. Gracias por su apoyo.
De la editorial
এইচ.পি. লাভক্রফট-এর শ্রেষ্ঠ বারোটি রচনা ১৯৩৭ সালের ১৫ই মার্চ অন্ত্রের ক্যানসার ও কিডনির অসুখে ভুগে মারা যান ভয়াল রসের সম্রাট হাওয়ার্ড ফিলিপস লাভক্রফট। শেষ মুহূর্তে হাসপাতালের বিছানায় অসহায় ও নিঃসঙ্গ লাভক্রফট কি ভাবতে পেরেছিলেন যে মৃত্যুর আশি বছর পর তিনিই হয়ে উঠবেন কল্পবিজ্ঞান, হরর্ ও পপুলার-সংস্কৃতির এক অনিবার্য মুখ? প্রথমে বাবার অপ্রকৃতস্থ হয়ে পড়া এবং পরবর্তীতে সবচেয়ে কাছের মানুষ দাদুর মৃত্যুর পর তিনি একেবারে একা হয়ে গিয়েছিলেন। দারিদ্রের তাড়নায় তাঁর মা-ও তাঁকে মনে করতেন অশুভ। সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন জীবনে একজন এলিয়েনের মত অস্তিত্ব হয়ে যায় তাঁর। এক অজানা ভয় তাঁকে ধীরে ধীরে গ্রাস করে। আর এই 'ফিয়ার অফ্ দ্য আন্নোন'-ই যেন তাঁকে তাড়া করে বেরিয়েছে বরাবর। তাঁর মতে মানব সভ্যতার সবথেকে শক্তিশালী ও প্রাচীন আবেগ হল ভয়, বিশেষতঃ অজানার ভয়। সেই অজানাকেই তিনি ছড়িয়ে দিয়েছেন ডেগন, হিপনোস, পিকম্যানের মডেল, ইন্সমাউথের ইশারা-র মতো আরোও অনেক কালজয়ী উপন্যাসের মাধ্যমে। পৃথিবীর এই অজানা রহস্য ও ভয় সম্বন্ধে জানতে হলে অবশ্যই শুনুন এইচ. পি. লাভক্রফটের শ্রেষ্ঠ বারোটি রচনা, শুধুমাত্র স্টোরিটেল-এ।